১৪ জুলাই আন্তঃ পলিটেকনিক প্রোগ্রামিং প্রতিযোগিতা
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুলাই অনলাইনে অনুষ্ঠিত হবে আন্তঃ পলিটেকনিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। সারা দেশের কারিগরী স্কুল ও কলেজ, কারিগরি কলেজ এবং পলিটেকনিক ইনস্টটিউটের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
দেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের আওতায় স্কিলস-২১ প্রকল্পের উদ্যোগে আয়োজনে সংগঠনটির সঙ্গে রয়েছে এনাবিলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অফ বাংলাদেশ ফর ২০৩০ (ইএসডিজি ফর বিডি) প্রকল্প।
প্রতিযোগিতার পাশাপাশি কারগিরি শিক্ষার্থীদের সাফল্যের গল্পের সেশন, টিভিইটি গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক সুযোগের উপর বিশেষজ্ঞদের নিয়ে অনলাইন ওয়েবিনার এবং টিভিইটি শিক্ষার্থীদের নিয়ে বুটক্যাম্পের আয়োজনও থাকছে।
প্রতিযোগিতার জন্য নিবিন্ধিত হতে পারবেন ২০০ জন শিক্ষার্থী।
আগামী ১১ জুলাই তারিখে এ প্রতিযোগিতার মক প্রতিযোগিতা এবং ১৪ জুলাই তারিখে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রতিযোগিতায় সেরা তিনজন প্রতিযোগীকে মোট ১৫,০০০ টাকা পুরষ্কার দেয়া হবে। প্রথম পুরষ্কার হিসেবে ৭,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩,০০০ টাকা দেয়া হবে।
এর পাশাপাশি শুধুমাত্র টিভিইটি মেয়েদেরকে নিয়ে ৩ দিনের একটি অনলাইন বুটক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান এ আয়োজনের আয়োজকরা।
বুটক্যাম্পেও আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ৩০ জনকে এই সুযোগ দেয়া হবে। খুব শীঘ্রই এই বুটক্যাম্পে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রথমেই লিঙ্ক এ গিয়ে নিবন্ধন করতে হবে।